শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

ক্যারিবিয়ানে সহযোগিতার হাত বাড়ালেন শাহরুখ

ভয়েস নিউজ ডেস্ক:

কভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ভারতে নানা পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। দেশের পর এবার বিদেশেও সাহায্যের ঝুলি নিয়ে এগিয়ে গেলেন।

জি নিউজ জানায়, কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও একটি দলের মালিক শাহরুখ। তার দলের নাম ত্রিনবাগো নাইট রাইডার্স। টিমের পক্ষ থেকে ত্রিনিদাদ, টোবাগোর দুঃস্থ মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহরুখ টুইটারে লিখেছেন, “হ্যাডকো লিমিটেডের সঙ্গে মিলে ত্রিনবাগো নাইট রাইডার্স ১ হাজার মানুষের মাঝে খাবারের প্যাকেট বিলি করবে।”

এ উদ্যোগের জন্য ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলোয়ারদেরও ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। ডোয়েন ব্রাভো, সুনীল নারিন, কেয়েরন পোলার্ড-সহ দলের খেলোয়াড়রা এই মহতী উদ্যোগে এগিয়ে এসেছেন।

ভারতে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা ও জয় মেহতা মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন।

শাহরুখের মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে মিলিতভাবে স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ হাজার সুরক্ষা সরঞ্জাম দিচ্ছেন। রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে মীর ফাউন্ডেশন করোনার প্রকোপে আর্থিকভাবে অসহায়, মানুষ ও মজুরদের সাহায্য করছে। ৩ লাখ মানুষের জন্য খাবারের প্যাকেট এবং ১০ হাজার মানুষের একমাসের খাবারের ব্যবস্থা করেছে। আরও অসংখ্য কর্মসূচি নিয়েছেন শাহরুখ।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION