বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাদক ব্যবসার বিরোধে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
টমটম চালকের আড়ালে মাদক ব্যবসার বিরোধের জের ধরে কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত মাদক কারবারিদের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক কিশোর। মুমূর্ষ অবস্থায়
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করে।

এর আগে আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার পালাকাটাস্থ সাবেক কাউন্সিলর এনামুল হকের বাড়ির পাশে নির্জন স্থানে ওই কিশোরকে উপর্যপুরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় অজ্ঞাত মাদক কারবারি দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় স্থানীয় লোকজন রাস্তার ওপর একজনকে ছটফট করতে দেখে দ্রুত পুলিশকে খবর দেয় এবং ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত কিশোর পেশায় ইজিবাইক টমটম চালক। তবে এর আড়ালে
সে মাদক কারবারেও জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। এই মাদক কারবারের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশ জানায়।

নিহতের নাম মো. আবদুস শুক্কুর (১৬)। সে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইলিশিয়া বাজার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নিহত কিশোর শুক্কুরের আপন বাবা আনোয়ার হোসেন মারা যাওয়ার পর তার মা আসমা বেগম স্বামী হিসেবে গ্রহণ করেন মো. বেলাল নামের আরেকজনকে। সেই বেলাল পুলিশের অপরাধ খতিয়ানে একজন চিহ্নিত মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের মামলার আসামী। হাসপাতালের ছেলের লাশের পাশে কান্নারত মা আসমা বেগম দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কেন বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, ইজিবাইক টমটম চালানোর পাশাপাশি সেও সৎ বাবা বেলালের সাথে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে পুলিশ
প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। মাদক ব্যবসার বিরোধের জেরেই অজ্ঞাত মাদক কারবারিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পড়েছিল ইজিবাইক টমটম এবং পকেটে রক্ষিত ছিল মোবাইল, টাকাও।
ওসি আরো বলেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা
গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION