বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অপর্ণার বিয়ে বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক:

টিভি পর্দার প্রিয়মুখ অপর্ণা ঘোষের বিয়ের বাদ্য বাজছে। প্রেমিক শত্রুজিৎ দত্তকে বিয়ে করছেন ‘সুতপার ঠিকানা’ ছবির এ নায়িকা।সোমবার রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শক্রজিতের পরিবারের সদস্যরা।

ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও বেশ কয়েকজন।অপর্ণা-শত্রুজিৎ ও অন্যদের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে সোমবার রাতে শেয়ার করেন ইরফান। সেখানে লেখেন, “আলহামদুলিল্লাহ! অবশেষে! হয়ে গেল! অভিনন্দন অপর্ণা ও শত্রুজিৎ দত্তকে।”

শত্রুজিতের সঙ্গে অপর্ণার বন্ধুত্ব দীর্ঘদিনের। সম্পর্কে প্রেমে গড়ানোর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। শক্রজিৎ জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, বৃহস্পতিবার অপর্ণা ও শত্রুজিতের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। সেরা পাঁচে জায়গা নিয়ে সন্তুষ্ট থাকেন। কিন্তু অভিনয়ে এগিয়ে যান অনেকের চেয়ে।

নাটক, বিজ্ঞাপন, সঞ্চালনার পাশাপাশি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অপর্ণা। এর মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION