বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ফাইজারের করোনার টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

ফাইজারের কভিড-১৯ টিকার ব্যাপক ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি উপদেষ্টা প্যানেল।এর ফলে যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রয়োগে কেবল আরেকটি ধাপ বাকি রইলো। দেশটিতে কখন থেকে টিকা দেওয়া শুরু হবে এখন তা নির্ভর করছে কত দ্রুত খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুমোদন করছে।

ডন জানায়, ১৭-৪ ভোটে ফাইজার এবং এর জার্মান পার্টনার বায়োনটেকের টিকাকে বয়স্ক ও ১৬ বছরের বেশি বয়সীদের জন্য নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা করা হয়। একজন ভোটদানে বিরত ছিলেন।টিকা গ্রহণকারী দুজনের শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার পর এই অনুমোদন দেওয়া হলো।

এর আগে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োনটেকের করোনা টিকার গণপ্রয়োগ শুরু করে।ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ২ লাখ ৯৯ হাজার ৭০০ জন।

করেনার বৈশ্বিক দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৭ লাখ ২১ হাজারে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪ কোটি ৯১ লাখ ৪৯ হাজার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION