বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

স্টক এক্সচেঞ্জের প্রোফাইলে মৌনি রায়ের উষ্ণতা ছড়ানো ছবি

বিনোদন ডেস্ক:

ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) টুইটার প্রোফাইলে অর্থনীতি, বাজার কিংবা শেয়ার সম্পর্কিত খবর, ছবি বা গ্রাফ শেয়ার করার কথা। তার বদলে যদি মৌনি রায়ের উষ্ণতা ছড়ানো ছবি থাকে? হ্যাঁ, এমনটাই ঘটেছে সম্প্রতি।

ভারতীয় গণমাধ্যম জানায়, বছরের শুরুতেই সাহসী মেজাজে ক্যামেরার সামনে পোজ দেন মৌনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন একাধিক ছবি।

এই ছবিগুলোই শনিবার দুপুরে এনএসই-র টুইটার প্রোফাইলে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, “শনিবারের উত্তাপ বাড়িয়ে মৌনি রায়ের ব্রেথটেকিং লুক।” ‘সেক্সি ডিভা’ হ্যাশট্যাগও ক্যাপশনে ব্যবহার করা হয়। কিছুক্ষণের মধ্যে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

পরে টুইটারে সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে লেখা হয়, “বেলা ১২.২৫ নাগাদ এনএসই হ্যান্ডেল থেকে অপ্রাসঙ্গিক পোস্ট করা হয়েছে। যে এজেন্সি এনএসই-র টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করছিল তাদের কোনো কর্মী এই ভুল করেছেন। অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। এর জন্য অনুসরণকারীদের কাছে আমরা ভীষণভাবে ক্ষমাপ্রার্থী।”

পোস্ট সরানো ও ক্ষমা চাওয়ার টুইটের প্রেক্ষিতেই রসিকতায় মেতেছেন অনেকেই। যেমন; একজন লেখেন, এনএসই-র টুইটার অ্যাকাউন্ট যিনি হ্যান্ডেল করছিলেন শনিবার বোধ হয় দুই পেগ বেশি খেয়ে ফেলেছিলেন। আরেকজন লেখেন, কোনো অসুবিধা নেই স্যার, পোস্ট দেখে মজাই পেয়েছি আর উষ্ণতাও বেশি ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION