সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
কক্সবাজার প্রেস ক্লাব ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু তাহের সভাপতি ও মো: মুজিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন কমিশন সভাপতি পদে দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও অনলাইন পোর্টাল কক্সবাজার ভয়েসের উপদেষ্টা সম্পাদক আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ জানুয়ারী কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৫ টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। আবার জমাকৃত ১৫ টি মনোনয়নপত্র বাছাইতে সঠিক থাকায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মতে, মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ-এডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য সম্পাদক-হাসানুর রশিদ, নির্বাহী সদস্য-বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোছাইন, এডভোকেট ফরিদুল আলম, জিএম আশেক উল্লাহ, নুরুল ইসলাম হেলালী সহ আরো ২ জন।
এদিকে কক্সবাজার ভয়েস.কম পরিবার কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ভয়েস/জেইউ।