সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঈদগাঁওয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭

কক্সবাজার প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু তাহের সভাপতি ও মুজিব সম্পাদক নির্বাচিত

কক্সবাজার প্রেস ক্লাব

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  আবু তাহের সভাপতি ও মো: মুজিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন কমিশন সভাপতি পদে দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও অনলাইন পোর্টাল কক্সবাজার ভয়েসের উপদেষ্ট‍া সম্পাদক আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জানুয়ারী কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৫ টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। আবার জমাকৃত ১৫ টি মনোনয়নপত্র বাছাইতে সঠিক থাকায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মতে, মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ-এডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য সম্পাদক-হাসানুর রশিদ, নির্বাহী সদস্য-বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোছাইন, এডভোকেট ফরিদুল আলম, জিএম আশেক উল্লাহ, নুরুল ইসলাম হেলালী সহ আরো ২ জন।

এদিকে কক্সবাজার ভয়েস.কম পরিবার  কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION