সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কক্সবাজার উপকমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কক্সবাজারে কমর্রত সদস্যদের সমন্বয়ে কক্সবাজার উপকমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে কক্সবাজার শেভরনে শুক্রবার ১৫ জানুযারি বাদে জুমা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এয়ার মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কার্যকরী পরিষদের সহ অর্থসম্পাদক হেলাল উদ্দিন,  ফরিদুল আলম,  মিনহাছ উদ্দিন, আব্দুল নবি, শাকিল উদ্দিন, আরাফাত উদ্দিন প্রমুখ।

বক্তারা অত্র পাঠাগারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানান। পরে উপস্থিত সদস্যদের সম্মতির ভিত্তিতে ফরিদুল আলমকে আহবায়ক ও  আরাফাত উদ্দিনকে সদস্য সচিব করে ২০২১-২৩ তিন বছরের জন্য কক্সবাজার উপকমিটি গঠন করা হয়। উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন এয়ার মোহাম্মদ,  মিমহাছ উদ্দিন,  মন্জুর আহমদ, শাকিল উদ্দিন।

সদস্যগণ হলেন- তৌহিদুল আলম পারভেজ, আবুল কালাম, মোবারক আহমদ,  হেলাল উদ্দিন,  মোক্তার আহমদ, রবিউল আলম,  সাদ্দাম হোসেন, আব্দুল নবি, মিযানুর রহমান রুস্তম, ইসহাক, হামিদুল হক, আশুতোষ দত্ত, মো: ইউনুছ, আব্দুল্লাহ আল মামুন ও এমরান উদ্দিন প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION