বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

মহেশের জন্য নিজেকে তৈরি করছেন আনুশকা

আনুশকা শেঠি, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:
‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। অভিনয় ক্যারিয়ারে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিয়েছেন তিনি। সর্বশেষ ‘নিঃশব্দম’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। মুক্তির পর বক্স অফিসে খুব বেশি সাড়া না ফেললেও তার অভিনয় দর্শকের নজর কাড়ে।

গত কয়েক বছরে ‘অরুন্ধতি’-এর মতো নারী কেন্দ্রীক বেশ কিছু সিনেমায় অভিনয় করে নিজস্ব একটি পথ তৈরি করেছেন আনুশকা শেঠি। এবার নতুন একটি সিনেমায় নাম লেখালেন আনুশকা শেঠি। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন পি মহেশ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পি মহেশ একেবারে ইউনিক একটি চিত্রনাট্য দেখিয়েছেন আনুশকাকে। এর আগে এমন চরিত্র দেখেননি আনুশকা। চরিত্রটি আনুশকাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। সিনেমাটি ইউ ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হবে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—চিত্রনাট্য পড়ে আনুশকা শেঠি খুবই মুগ্ধ হয়েছেন এবং কাজটি করার জন্য সম্মতি দিয়েছেন। আর এই চরিত্রের জন্য আনুশকা শারীরিকভাবে নিজেকে বদলে ফেলবেন। খুব শিগগির এ সিনেমার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লষ্টরা।

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিঃশব্দম’। এতে আরো অভিনয় করেছেন—আর মাধবন, শালিনি পান্ডে, অঞ্জলি, হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসন প্রমুখ। হেমন্ত মধুকর পরিচালিত এ সিনেমা গত বছরের ২০ অক্টোবর মুক্তি পায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION