সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

টেকনাফে ৬ কোটি ১১ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ১লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬ কোটি ১১ লাখ টাকা। এসময় আহমদ কবির (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত ২৫ জানুয়ারি দিবাগত রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের আহম্মদ কবিরের মালিকানাধীন মুরগীর খামার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ওই এলাকার মোহাম্মদ হাছনের ছেলে আহমদ কবিরের মালিকানাধীন মুরগীর খামারে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। এই খবরের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটিদল অভিযান চালান। এসময় র‌্যাবের উপস্থিতি পালানোর সময় খামারের মালিক আহমদ কবিরকে আটক করা হয়। আটক আহমদ কবিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘরের ভিতর তল্লাশী করে একটি প্লাষ্টিকের ড্রাম থেকে মজুদ করা ১লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৬ কোটি ১১ লাখ টাকা। পরে উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক আহমদ কবিরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION