শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

‘নাতি’কেন ইত্যাদি ছাড়া অভিনয় করেন না

বিনোদন ডেস্ক:
বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোথাও খুব একটা কাজ করেন না অভিনেতা শওকত আলী তালুকদার। ‘ইত্যাদি’র নাট্যাংশে নানা ও নানির সঙ্গে নাতি হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দর্শকদের কাছে তিনি নাতি হিসেবেই পরিচিত। যত দিন বাঁচবেন, এই পরিচয়ে ‘ইত্যাদি’তেই অভিনয় করতে চান তিনি।

শওকত আলী তালুকদার নিপু নামেও পরিচিত। টানা ২৮ বছর ধরে ‘ইত্যাদি’র নানা-নাতি নাট্যাংশে দেখা যাচ্ছে তাঁকে। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকেরা সাদরে গ্রহণ করে নিয়েছেন তাঁকে। তারপর থেকে নির্মাতারাও তাঁকে নিয়ে কাজ শুরু করেন। তাঁর অভিনীত কাজগুলো তেমন সাড়া পায়নি। এখন ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে কাজ করেন না তিনি। শওকত আলী তালুকদার বলেন, ‘“ইত্যাদি” অনুষ্ঠানে অভিনয় করে আমি প্রশংসা পেয়েছি। দর্শক আমাকে নাতি হিসেবেই চেনে। নাতি চরিত্রের প্রতি আমারও মায়া তৈরি হয়ে গেছে। অন্য কোনো চরিত্রে জনপ্রিয়তা পাব, সেটা আমি আশা করি না। যত দিন “ইত্যাদি” চলবে, ভেবেছি তত দিনই “ইত্যাদি”র সঙ্গে থাকব। আমার মনে হয়, একটি ভালো কাজই যথেষ্ট।’

অভিনয়ের জন্য এখনো তাঁকে ডাকেন নির্মাতারা। তিনি বিনয়ের সঙ্গে তাঁদের প্রস্তাব ফিরিয়ে দেন। তবে বাধ্য হয়ে কিছু কাজ করতেও হয়। তবু ভয়, নাতি হিসেবে দর্শক তাঁকে যেভাবে গ্রহণ করেছেন, অন্য চরিত্রে যদি না করেন!

শৈশবে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে পরিবার এবং বন্ধুদের হাসাতেন নিপু। অন্যরা আনন্দ পাচ্ছেন দেখে ভালো লাগত তাঁর। এখান থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হন তিনি। ১৯৮৯ সাল থেকে রাজধানীর উত্তরার আজমপুর জায়নাল মার্কেট এলাকায় স্টেজে অভিনয় করতেন। মানুষ তাঁর অভিনয় দেখে বাহবা দিতেন। তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয় টেলিভিশনের মানুষদের। ১৯৯২ ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় নিয়মিত স্টেজ শো শুরু করেন। মা তাঁকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেন। ১৯৯৩ সালে রাজারবাগ পুলিশ লাইনসে স্টেজ শো করতে গিয়েই ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেতের সঙ্গে তাঁর পরিচয়। তিনি বলেন, ‘অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হানিফ ভাই। তিনি আমার পারফরম্যান্স পছন্দ করেন। সেই সময়ই তিনি আমাকে “ইত্যাদি”তে অভিনয়ের প্রস্তাব দেন। তখন থেকেই হানিফ ভাইয়ের সঙ্গে আছি।’

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তাঁরা তিন ভাই ও এক বোন। ‘ইত্যাদি’ তাঁর প্রিয় অনুষ্ঠান। দর্শক হিসেবে নিয়মিত তিনি অনুষ্ঠানটি দেখেন। প্রচারের সময় প্রতি পর্বে নিজের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। সেখান থেকে শিক্ষা নেন, কীভাবে আরও ভালো করা যায়। শওকত এখনো অবিবাহিত। পরিবারের সবাইকে নিয়ে কালও তিনি অনুষ্ঠানটি দেখেছেন। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION