শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ক্যাটরিনাকে নিয়ে জেরিনের দুষারোপ

বিনোদন ডেস্ক:

ক্যাটরিনা কাইফ ও জেরিন খান—এই দুই অভিনেত্রীর বলিউড যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। এদের মধ্যে ক্যাটরিনা দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। কিন্তু জেরিন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।

`হেট স্টোরি থ্রি’, ‘হাউসফুল টু’, ‘বীরাপ্পন’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, দর্শকদের মনে জায়গা করতে পারেননি জেরিন। বলিউড ভাইজানের সুনজরে থাকা সত্ত্বেও কেন এই ব্যর্থতা? সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন জেরিন খান।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরিন জানান, ‘বীর’ দিয়ে বলিউডে পা রাখার পর তাকে সবাই বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে মন্তব্য করেন। যার প্রভাব পড়ে তার ক্যারিয়ারের উপর। সেই কারণেই বলিউডে পা রেখেও সেভাবে তিনি নিজের জায়গা করতে পারেননি। ক্যাটরিনা কাইফের চেহারার সাথে মিল থাকার কারনেই তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হল বলেও ক্ষোভ প্রকাশ করেন জেরিন খান।

এদিকে বলিউডে ক্যাটরিনা যেভাবে একের পর এক সফলতা পেয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, সেখানে জেরিন কীভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION