সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মানুষ নয়, পুলিশই এখন সেবা দিতে বাড়ি বাড়ি যাবে- পুলিশ সুপার

এসএম রুবেল, মহেশখালী:

“পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতেই মহেশখালীতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা সেই পুলিশ আবারো মানুষের মনে ইতিবাচক স্থান করে নিবেন এই বিট পুলিশিং কর্মসূচীর মাধ্যমে। মহেশখালীর প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ এলাকায় পুলিশ বিট করা হবে। মানুষ নয়, পুলিশই এখন সেবা দিতে বাড়ি বাড়ি যাবে। অপরদিকে থানাকে দালালমুক্ত করতে বিট পুলিশিং এর ভূমিকা অপরিসীম। পুলিশ সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে, অচিরেই কক্সবাজার জেলায় তা ইতিবাচক ধারণায় বদলে দেয়া হবে।”

৪ ফ্রেব্রুয়ারী বিকেল ৩টায় মহেশখালীর ঘোনা পাড়া অহনা কনভেনশন হলে বিট পুলিশিং কার্যক্রম চালু সংক্রান্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম- সেবা) এসব কথা বলেন।

মহেশখালী থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আশিক ইকবাল এবং সভাপতিত্ব করেন ওসি মোঃ আবদুল হাই।

এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ এর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, “বিচ্ছিন্ন একটি ঘটনার কারণে কক্সবাজার জেলার পুরো পুলিশ টীম বদলী হয়ে নতুনদের আগমণ ঘটেছে। যারা ইতিমধ্যে পুরো জেলায় এসেছেন তারা অত্যান্ত আন্তরিক। বিশেষ করে মহেশখালী থানার ওসি, ওসি (তদন্ত) সহ অন্যান্য অফিসার ফোর্সরা জনগণের দোরগোড়ায় সেবা দিচ্ছে। মহেশখালীর সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটবেনা মহেশখালীতে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, এএসপি (সার্কেল) জাহিদুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোশাররফা জান্নাত, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এড. আবদুল খালেক চৌধুরী, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আহমদ কবির, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ সহ প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও সমাজকর্মী, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় হাজারো মানুষের উপস্থিতি ছিলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION