শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

তাহসান মেহজাবিনকে বদলানোর চ্যালেঞ্জ নিলেন!

ভয়েস বিনোদন ডেস্ক:

মেহজাবিনকে বদলানোর চ্যালেঞ্জ নিলেন তাহসান!
পার্কে পান সুপারি বিক্রি করেন মেহজাবিন। সেখানে বাবার সঙ্গে জগিং করতে আসেন তাহসান। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দায়িত্ব তার হাতে দিয়ে বাবাকে অবসরে যেতে বললে বাবা তাকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। দূর থেকে পান সুপারি বিক্রেতা মেহজাবিনকে দেখিয়ে বলেন, এই মেয়েটাকে তার দায়িত্বে নিয়ে যদি বদলে দিতে পারেন তাহলে তাকে ফ্যাক্টরি চালানোর যোগ্য মনে করবেন। তাহসান চ্যালেঞ্জটা নেন।

মেহজাবিনের কাছে গিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়ার কথা বললে মেহজাবিন ক্ষুব্ধ হয়ে মারতে গেলে দৌড়ে চলে যান তাহসান। তবে হাল ছাড়েন না। মেহজাবিনকে ফলো করে বস্তিতে তার বাসায় গিয়ে হাজির হন। সেখানেও তাকে দেখে বটি নিয়ে তাড়া করেন মেহজাবিন। পরবর্তীতে আবার গিয়ে তার মাকে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মায়ের অনুরোধে মেহজাবিন যেতে রাজি হন।

বাসায় নিয়ে ধীরে ধীরে মেহজাবিনের ভাষা, পোশাক, আচরণ বদলে দেন। বাবা বিদেশ থেকে আসলে তাকে সারপ্রাইজ দেন তাহসান। উপহার হিসেবে মেহজাবিনকে একটা সুপার শপ করে দিতে চান। কিন্তু মেহজাবিন তাতে রাজি না হয়ে নিজের বাসায় ফিরে যান। আবার পার্কে পান সুপারি বিক্রি শুরু করেন।

চলে যাওয়ার পর তাহসান তার প্রতি টান অনুভব করেন। মেহজাবিনকে ফিরিয়ে আনার জন্য এবার ভালোবাসার দাবি নিয়ে তার কাছে যান—এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পান সুপারি’। রাজীব আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন, কায়েস চৌধুরী প্রমুখ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION