বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ছোটবেলায় ফিরে যেতে পারলে, নিজেকে খেলাধুলায় যুক্ত করব

ভয়েস বিনোদন ডেস্ক:

বলিউডের আলোচিত অভিনেত্রী পরিণীতি চোপড়া। ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক দশকের অভিনয় ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জীবন থেকে কিছু সময় মুছে ফেলতে চান এই অভিনেত্রী।

পরিণীতি চোপড়ার এমন ইচ্ছার কথা শুনে অনেকে অবাক হয়েছেন। প্রশ্ন তুলেছেন রুপালি জগতের আলোয় মোড়া এই অভিনেত্রীর জীবনে কী এমন ঘটেছিল যে, তা আজ মুছে ফেলতে চান! ভারতীয় একটি সংবাদমাধ্যমে পরিণীতি চোপড়া বলেন—‘কলেজে পড়ার সময় আমার ওজন খুব বেশি ছিল। সেই সময়টা জীবন থেকে মুছে ফেলতে পারলে খুব ভালো হতো! আমার শরীর ভালো ছিল না এবং বিরাট চেহারা ছিল। এখন নিজের শরীরের ব্যাপারে এতটাই সচেতন যে ভাবি, তখনকার সময়টা যদি মুছে ফেলা যেত। সেসব ছবি দেখলে ডিলিট করে দিতে ইচ্ছে করে।’

জীবনের এক সময়ে নিরাপত্তাহীনতায়ও ভুগেছেন পরিণীতি চোপড়া। এ অভিনেত্রী বলেন—‘জীবনের কিছু বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতাম। খুব মনমরা হয়ে থাকতাম। তবে আজ আমি যা তৈরি হয়েছি সেই অভিজ্ঞতাগুলোর জন্যই। তাই আমি কখনো পরিবর্তন করব না নিজের সেই খারাপ অভিজ্ঞতাগুলোকে। কিন্তু ছোটবেলায় ফিরে যেতে পারলে, নিজেকে খেলাধুলায় যুক্ত করব।’

পরিণীতি চোপড়ার পরবর্তী সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ঋভু দাশগুপ্ত পরিচালিত এ সিনেমা আজ (২৬ ফেব্রুয়ারি) টেফ্লিক্সে মুক্তি পাবে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইংরেজি সিনেমার রিমেক এটি। এতে আরো অভিনয় করেছেন—কীর্তি কুলহারি, অদিতি রাও হায়দারি প্রমুখ। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION