সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

হজের জন্য টিকা বাধ্যতামুলক-সৌদি আরব

পবিত্র কাবা শরীফ

আন্তর্জাতিক ডেস্ক:

যারা হ্জ করবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করবে সৌদি আরব। অর্থাৎ যারা মহামারি এই ভাইরাসের টিকা নেবেন না তারা হয়তো এবার পবিত্র হজ আদায় করার সুযোগ পাবেন না। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে এ ঘোষণা ও নির্দেশ জারি করেছেন।

সৌদি আরবের ইংরেজি ভাষার দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনেও এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, হজের অনুমতি পাওয়ার পূর্বশর্ত হবে করোনাভাইরাসের টিকা নেওয়া।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হজের আগে কর্তৃপক্ষকে অবশ্যই মক্কা ও আল-মদিনায় স্বাস্থ্যখাতে উপযুক্ত জনবলকে প্রস্তুত রাখতে হবে। যারা হজ করবেন তাদের করোনা টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তারা।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ আল-রাবিয়াহকে উদ্ধৃত করে দেশটির আরবি ভাষার দৈনিক ওকাজ জানিয়েছে, ‌‘‌যারা হজ আদায় করতে চান তাদের জন্য করোনাভাইরাসের টিকা পূর্বশর্ত হিসেবে উল্লেখ করুন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION