শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

সে স্বেচ্ছায় সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন -লোখান্ডে

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। কিন্তু হঠাৎ করেই একদিন ভেঙে যায় সে সম্পর্ক। এরপর অতীতের সব ভুলে যে যার মতো জীবনে এগিয়ে যায় তারা।

কিন্তু গত বছর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের এই অভিনেতার মৃত্যুর পর তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকে বিভিন্নভাবে দোষারোপ করছেন সুশান্ত অনুরাগীরা। এমনকি বলিউডের এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করলে সেখানে কুমন্তব্য করেন অনেকেই। সম্প্রতি সে সকল বিষয় নিয়ে মুখ খুললেন অঙ্কিতা।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে অঙ্কিতা বলেন, “যে জিনিস আমার পছন্দ নয় আমি সেটাকে অবজ্ঞা করে চলি। কিন্তু আমি দূরে থেকে বা অ্যাকাউন্টে গিয়ে কখনও গালাগালি করি না।”

তিনি আরও বলেন, তার পরিবারের পক্ষে এগুলো মেনে নেওয়াটা ততোটা সহজ নয়। কারণ তার পরিবারের কেউ বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে না। তাই তারা এগুলো সহজে মেনে নিতে পারেন না। এমনকি অঙ্কিতা এটিও প্রশ্ন তোলেন তিনি এমন কী করেছেন সকলে তাকে এভাবে গালাগালি করছে!

সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে
লাইভে তিনি আরও বলেন, যাদের সুশান্ত এবং আমাকে নিয়ে এত মাথাব্যাথা যখন আমাদের সম্পর্ক ভেঙেছিল তারা তখন কোথায় ছিল? তিনি আরও বলেন, “সকলের জীবনে একটা করে উদ্দেশ্য থাকে। সুশান্ত চিরকাল নিজের মতো করে বেড়ে উঠতে চেয়েছেন। আমি আমার মতো করে। ও স্বেচ্ছায় সম্পর্ক থেকে বেরিয়ে এগিয়ে গিয়েছিলেন। তা হলে আমাকে দোষারোপ কেন করা হচ্ছে? আমি কী ভুল করেছি? আমার সম্পর্কে কিছু না জেনে আমার দিকে আঙুল তোলা বন্ধ করুন। আপনারা আমার সম্পর্কে জানেন না। তাই দোষারোপ করা বন্ধ করুন।”

২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সুশান্ত-অঙ্কিতা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করার কথাও ছিলো দুজনের। তবে সেই বছর ফেব্রুয়ারি মাসেই চিড় ধরে দুজনের সম্পর্কে। এর মাস কয়েক পর প্রকাশ্যে ব্রেক-আপের কথা জানিয়েছিলেন তারা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION