রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
“বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

কলাতলী মোড়ে ট্রাক চাপায় আহত এডভোকেট ওসমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাক চাপা পড়ে গুরুতর আহত কক্সবাজার জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ওসমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরআগে রাতে বেড়াতে আসা পর্যটক সহ দুইজন  নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন।

শনিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে সিমেন্ট বোঝায় ট্রাক পথচারীর উপর চাপা দিলে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কক্সবাজার জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের মেধাবি ছাত্র এডভোকেট মোহাম্মদ ওসমান, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও কক্সবাজারে বেড়াতে আসা  ঢাকা উত্তরা এলাকার  সাহাদত হোসেন (৪৫)। এসময় আহত হয়েছে অন্তত ১২ জন। এডভোকেট ওসমান চট্টগ্রাম থেকে কর্মস্থলে কক্সবাজার শহরে এসে গাড়ি থেকে নেমে স্ত্রী পুত্র সহ বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠতে যাচ্ছিলেন। অপর দিকে পর্যটক কক্সবাজারে বেড়ানো শেষে ঢাকায় চলে যাওয়ার জন্য বাস কাউন্টারে যাচ্ছিলেন।

কক্সবাজার শহর পুলিশ ফাড়ির এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার রাত ১১ টার দিকে  কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক যার নাম্বার চট্টমেট্টো-ট-১১-৬৮২৮ কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে  নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা একটি ইজিবাইক ও পথচারীদের চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহিলা পথচারী নিহত হয়। গভীর রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে পর্যটক শাহাদাতের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত এডভোকেট ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ রবিবার ভোর  সাড়ে চারটার দিকে মারা যান তিনি।  এঘটনায় আহত হয়েছে অন্তত ১২ সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের যাত্রী ও পথচারী।

আহতরা হলেন, উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হক (১৭) সহ অন্তত ১২ জন।

খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান-ঘটনাস্থলে এক নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দুইজনকে গুরুতর অবস্থায় চমেকে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION