শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

দিশা পাটানি সৈকতে গোসলের পোশাকে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছোট পোশাকে প্রায়ই অন্তর্জালে উষ্ণতা ছড়ান এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’। সমুদ্র সৈকতে এ সিনেমার শুটিং চলছে। সেখানে গোসলের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন দিশা। যা এখন অন্তর্জালে ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়—সৈকতের বালিমাখা পথ ধরে হেঁটে যাচ্ছেন দিশা। তার পরনে গোসলের পোশাক (বাথরোব)। মুখে মাস্ক। হাতে তোয়ালে। তার চারপাশে দাঁড়িয়ে আছে শুটিং টিমের লোকজন।

এদিকে শোনা যাচ্ছে, এই সিনেমায় বিকিনি দৃশ্যে দেখা যাবে দিশাকে। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন—সিনেমাটিতে বিকিনি দৃশ্যে দেখা যেতে পারে দিশাকে। তবে এই দৃশ্যে দিশার বিপরীতে কে থাকবেন তা এখনো জানা যায়নি।

‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় আরো অভিনয় করছেন—অর্জুন কাপুর, তারা সুতারিয়া, জন আব্রাহাম প্রমুখ। এতে জনের বিপরীতে দেখা যাবে দিশা পটানিকে। এটি পরিচালনা করছেন মোহিত সুরি। প্রযোজনা করছেন একতা কাপুর ও ভূষণ কুমার।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION