শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

আমি সারাজীবন একাই থাকতে চাই-সাই পল্লবী

ভয়েস নিউজ  ডেস্ক:

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ দিনের বান্ধবী পল্লবী শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তেলেগু সিনেমার অভিনেতা নিখিল সিদ্ধার্থ। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি বাগদান সেরেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে লকডাউনের মধ্যে গুঞ্জন উঠেছে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার পরবর্তী প্রজেক্টের কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের গুঞ্জন যখন জোরালো হচ্ছে, ঠিক তখন এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাই পল্লবী বলেন—আমি এখন পুরোপুরি ক্যারিয়ারের প্রতি মনোযোগী। আমি জানি না বিয়ে করব কি করব না। আমি সারাজীবন একাই থাকতে চাই! কারণ আমি আমার মা-বাবাকে অনেক ভালোবাসি। আর যদি বিয়েও করি তবে আমার বরকে অবশ্যই আমার সঙ্গে বাবা-মাকে থাকার অনুমতি দিতে হবে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION