বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘ভালো আছি নাটকেই’

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। খুব সতর্কতা মেনে শুটিং করছেন। অনেক বেশি কাজ করতে হবে এই সময়ে তেমনটা তিনি মনে করছেন না। আগে জীবন, তারপর কাজ। করোনার এই সময়ে তাই অভিনেত্রী বেছে বেছে কাজ করছেন। এই অভিনেত্রী এখন খণ্ড নাটকেই বেশি ব্যস্ত সময় পার করছেন।

গতকাল বাংলাদেশ টেলিভিশনের একটি সাপ্তাহিক নাটকের শুটিং করেন বলে জানান তিনি। এককের বাইরে খুব শিগগিরই একটি ধারাবাহিক নাটকের শুটিংও শুরু করবেন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে অনেক দিন কাজ করিনি। এখন আবার কাজ শুরু করেছি। একক নাটকে বেশি সময় দিচ্ছি। পাশাপাশি নতুন একটি ধারাবাহিক নাটকের প্রস্তুতি নিচ্ছি। টিভি নাটকের বাইরে অভিনেত্রী মঞ্চেও দারুণ ব্যস্ত। করোনা পরিস্থিতির উন্নতি হলে মঞ্চে কাজ শুরু করবেন বলেও জানান। তার ভাষ্য, মঞ্চের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি। অনলাইনে একটি নাটকের মহড়া করছি।

অন্যদের চেয়ে মিলিকে পর্দায় কম দেখা যায়। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, আমি কোনোদিন কাজ বন্ধ করিনি। তবে একসঙ্গে অনেক কাজ করা হয়নি। আমি আমার মতোই কাজ করে যাচ্ছি। এই সময়ের নাটকের অবস্থা নিয়ে মিলি কি ভাবছেন? উত্তরে তিনি বলেন, এখন কেমন কাজ হচ্ছে সেটি সবার জানা। এ নিয়ে নতুন করে বলতে চাই না। তবে আমি আশাবাদী সবকিছু ঠিক হয়ে যাবে। তবে এরমধ্যে ভালো নাটকও নির্মাণ হচ্ছে। ‘মনপুরা’- ছবির মধ্য দিয়ে মিলি আজও চলচ্চিত্রের দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। কিন্তু এরপর আর নতুন ছবিতে দেখা যায়নি তাকে। দীর্ঘ সময় পার হলেও মিলি এখনো নতুন কোনো ছবিতে কাজ করছেন না বলে জানান। তিনি বলেন, ভালো গল্প, নির্মাতা ও টিম পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো। প্রথম ছবির পর যে গল্পগুলো পেয়েছি সেগুলো পড়ার পর মনে হলো এমন গল্পে নাটক করেছি। এসব কারণে ছবিতে কাজ করা হচ্ছে না। সত্যি বলতে ‘নাটকেই ভালো আছি’।

ভয়েস

/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION