বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ফারিয়ার জানালেন সাফ কথা

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে সাতদিনের লকডাউন। এরইমধ্যে শোবিজের শুটিং কি চলবে নাকি চলবে না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নুসরাত ফারিয়া সাফ জানিয়ে দিলেন, তিনি এই সাতদিন বাসাতেই থাকবেন। আর এই লকডাউনের প্রস্তুতিও নিয়েছেন তিনি। বাসায় বসে কী কী করা যায়, তারই প্রস্তুতি নিতে শুরু করেছেন চলতি প্রজন্মের এই আলোচিত নায়িকা। সামাজিক মাধ্যমে লকডাউনের প্রস্তুতি নেয়ার কথা ফারিয়া নিজেই জানিয়েছেন। ইনস্ট্রাগ্রাম ও ফেসবুকে একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, লকডাউনের প্রস্তুতি নিচ্ছি। মাস্ক পরুন, বাসায় থাকুন এবং হাত ধোন।

সম্প্রতি ফারিয়া অভিনীত ‘যদি কিন্তু তবুও’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। জি-ফাইভ নামক ওটিটি প্ল্যাটফরমে এটি মুক্তি পেয়েছে। এদিকে গত ফেব্রুয়ারিতে মুম্বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন ফারিয়া। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়া আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটিতে তাকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION