বুধবার, ২২ Jul ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এফবিসিসিআইয়ে নেতৃত্ব দিতে পারবেন না ঋণখেলাপিরা

ভয়েস নিউজ ডেস্ক:

জাতীয় নির্বাচনের মতোই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআইর) নির্বাচনেও ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না। বুধবার (৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক পদের সব প্রার্থীর সিআইবি রিপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ২০২১-২০২৩ সাল মেয়াদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।

এতে উল্লেখ করা হয়েছে, এফবিসিসিআই’র সংবিধির ১৫(সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। সে মোতাবেক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করা প্রয়োজন।

সরকারের উপসচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এফবিসিসিআই নির্বাচন ২০২১-২০২৩ এ পরিচালক পদে প্রার্থীদের সিআইবি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাঠানোর লক্ষ্যে এফবিসিসিআই থেকে পাওয়া কাগজপত্র (সফট কপি সহ একটি পেনড্রাইভ ) নির্দেশক্রমে প্রেরণ করা হলো।সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION