শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

হতাশ ও বিরক্ত ভাবনা

বিনোদন ডেস্ক:
চলছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলায় চলতি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার দুটি বই প্রকাশ হয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখিকা হিসেবেও তিনি পাঠক মহলে জায়গা করে নিয়েছেন। এই গ্ল্যামারকন্যার বই দুটির একটি হলো উপন্যাস ‘গোলাপী জমিন’ আর অন্যটি কবিতার বই ‘রাস্তার ধারে গাছটির কোনো ধর্ম ছিল না’। বরাবরই অভিনেত্রী বইমেলায় উপস্থিত থাকেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বইমেলায় তিনি উপস্থিত হন। শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পরে মেলায় আসেন এ অভিনেত্রী। ভক্তদের অটোগ্রাফ দেন, ছবি তোলেন।

সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়। যেখানে নেটিজেনদের অনেকেই বাজে মন্তব্য করেছেন। তবে এবার চুপ থাকলেন না ভাবনা। এ নিয়ে মুখ খুললেন। একইসঙ্গে প্রতিবাদও জানালেন তিনি। ভাবনা বলেন, ২০২১ সালে এসেও স্লিভলেস ব্লাউজ নিয়ে কথা শুনতে হয়। এটি আমাদের জন্য লজ্জার। অথচ আমাদের ষাটের-সত্তরের দশকের নারীরাও স্লিভলেস ব্লাউজ পরতেন। সত্যি বলতে, এক শ্রেণির মানুষ সোশ্যাল মিডিয়ায় নারীদের নিয়ে বাজে কমেন্ট করায় অভ্যস্ত হয়ে গেছে। এরা মানসিকভাবে বিকারগ্রস্ত। এদের প্রয়োজন শাস্তি দেয়া। আমাদের সরকার ও প্রশাসন যদি এদের অন্তত দশজনকে সাজা দিতো তাহলে এমন আর হতো না। অভিনেত্রী আরো বলেন, আমি স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি এটা কি আমার অপরাধ? গেল কয়েকদিন ধরে আমি খুব হতাশ ও বিরক্ত।

আমরা কি নারীদের সম্মান দিতে পারবো না? এদিকে এই অভিনেত্রী লকডাউনে ঘরেই থাকছেন বলে জানান। করোনার শুরু থেকেই সতর্কতার সঙ্গেই কাজ করছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION