বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

এমন পরিস্থিতিতে সবাই যেন সবার পাশে থাকি -নাদিয়া আহমেদ

বিনোদন ডেস্ক:

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। ধারাবাহিক ও খণ্ড নাটকে বছরজুড়েই সমান ব্যস্ত থাকেন। এদিকে লকডাউনে অনেক শিল্পী বাসায় ঘরবন্দি সময় পার করছেন। যদিও শুটিং বন্ধের ঘোষণা হয়নি। নাদিয়া এই সময়ে কি করছেন? এ অভিনেত্রী বলেন, এখন অবস্থা ভালো না। তাই লকডাউনের পর পরই শুটিং বন্ধ করেছি। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে ঘরে থাকাই নিরাপদ। আমাদের অনেক সহকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন।

অনেকে চলেও যাচ্ছেন। করোনার প্রথম ধাপের চেয়ে অবস্থা আরো ভয়াবহ। তাই বাসাতেই থাকছি। আর কিছু দিন পরই ঈদ। এই সময় ঈদের নাটক নিয়ে সব শিল্পীর ব্যস্ততা থাকে। ঈদের জন্য কি কোনো কাজ করতে পেরেছেন? উত্তরে তিনি বলেন, গেল বছরও রমজান ঈদে খুব বেশি কাজ করা সম্ভব হয়নি। এবারও তেমন হবে। আমি এরমধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। করোনা মহামারীতে শোবিজের সার্বিক পরিস্থিতি কেমন হবে বলে মনে করেন? এমন প্রশ্নের উত্তরে নাদিয়া বলেন, সারা বিশ্ব এখন খারাপ সময় পার করছে। এরমধ্যে আমাদের শোবিজেও এর প্রভাব পড়েছে। অনেক শিল্পী শুটিংয়ের ওপর নির্ভরশীল। করোনার কারণে ঠিক মতো কাজ করতে না পারলে জীবনযাত্রায় ছন্দপতন ঘটবে। আসলে সব কিছু তো প্রকাশ হয় না। এমন পরিস্থিতিতে সবাই যেন সবার পাশে থাকি। নাদিয়া যোগ করে বলেন, যে যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। বার বার হাত ধূতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে সব সময়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION