শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

রাম চরণের নায়িকা রাশমিকা

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার গুণী নির্মাতা শঙ্কর। বেশ আগে রাম চরণকে নিয়ে বড় বাজেটের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

কয়েক মাস আগে শোনা যায়, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সুজি ব্যা। এবার শোনা যাচ্ছে, সুজি নয়, রাম চরণের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মন্দনা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন রাশমিকা। প্রথমবারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতারা অন‌্য চরিত্রের জন‌্য অন‌্য নায়িকাদের সঙ্গে যোগাযোগ করছেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপথি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

শ্রী ভেঙ্কটেশের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন দিল রাজু ও শিরিষ। মজার বিষয় হলো, প্রথমবারের মতো তেলেগু সিনেমার কোনো নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করছেন শঙ্কর। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুরুর কথা রয়েছে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এ সিনেমা।

রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। রাজামৌলি পরিচালিত এ সিনেমা চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে রাম চরণকে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

রাশমিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আল্লু অর্জুন একজন ট্রাক ড্রাইভার। তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। আগামী ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘মিশন মজনু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হবে তার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION