শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানও খোলা বৃহস্পতিবার থেকে

ভয়েস নিউজ ডেস্ক:

চলমান লকডাউনে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে ২৮ এপ্রিল পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

সার্কুলারে বলা হয়, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান, ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসগুলোর সর্বোচ্চ দুটি শাখা- একটি ঢাকায় অপরটি ঢাকার বাইরে ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। সূত্র:২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION