শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বাংলাদেশ নিয়ে বিতর্কিত টুইট কঙ্গনার

কঙ্গনা। ফাইল ছবি।

বিনোদন ডেস্ক:
নন্দীগ্রামে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। সেখানে মমতা হেরেছেন, তবে তার তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলো। কাল যখন লড়াই চলছিল ভোটের ঠিক তখন বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউত। টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করলেন তিনি। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

রবিবার যখন বাংলার রাস্তায় রাস্তায় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, তখন টুইটারে কঙ্গনা লিখলেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি- যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে। এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন নায়িকা। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION