শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

দেখা যাবে শিল্পার পরিবর্তে মালাইকাকে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বড় পর্দায় এখন নিয়মিত নন তিনি। তবে ছোট পর্দায় রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেন এই অভিনেত্রী।

বর্তমানে ‘সুপার ড্যান্স’ নামের একটি নাচের রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পা। নতুন প্রতিভাবান শিল্পীদের পাশাপাশি শোটির অন্যতম আকর্ষণ এই অভিনেত্রী। কিন্তু বিচারকের দায়িত্ব থেকে আপাতত সরে যাচ্ছেন তিনি। তার পরিবর্তে এতে মালাইকা আরোরাকে দেখা যাবে।

জানা গেছে, মুম্বাইয়ে করোনা পরিস্থিতি যেভাবে মারাত্মক আকার ধারণ করেছে, তাতে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। পুরো ইউনিটকে সরিয়ে নেওয়া হয়েছে দমন দিউতে। সেখানে বায়ো বাবলে থেকে সবাইকে শুটিং করতে হবে। কিন্তু শিল্পার জন্য সেটি সম্ভব হচ্ছে না। তাই আপাতত বিচারকের আসন ছেড়ে দিচ্ছেন তিনি।

অনুষ্ঠানটির প্রযোজক রনজিত ঠাকুর বলেন, ‘শিল্পা কয়েকটি পর্বে বিচারকের দায়িত্ব পালন করতে পারবেন না। তার পরিবর্তে আমরা মালাইকা আরোরাকে নিয়েছি। পরের পর্বে তাদের সঙ্গে টেরেন্স লুইসও থাকবেন।’

আগামী ১৪ মে পর্যন্ত মহারাষ্ট্রে শুটিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে টিভি সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের শুটিং মুম্বাইয়ের বাইরে বিভিন্ন স্থানে করছেন নির্মাতারা। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION