শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

স্বস্তিকার হতাশা প্রকাশ

বিনোদন ডেস্ক:
রোগীকে সাহায্য করতে চেয়েও পারেননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অতিমারীর সময় একের পর এক পোস্ট করে চলেছেন অভিনেত্রী। শুধু নিজের শহর কলকাতা নয়, দিল্লি থেকে বেঙ্গালুরু পর্যন্ত কোনও মানুষের বিপদের কথা জানতে পারলেই তা শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সাধ্যমতো সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টাও করছেন। কিন্তু কিছু জায়গায় চেয়েও সাহায্য করা যাচ্ছে না। কারণ ফোন তুলছেন না তারা। টুইটারে এনিয়ে অসন্তোষের কথা জানালেন তিনি।

সোমবার সকালে নিজের টুইটার প্রোফাইলে স্বস্তিকা লেখেন, মানুষজন আসছেন। তারা সাহায্য চাইছেন এবং তারপর তারা আর ফোন ধরছেন না কিংবা মেসেজ করে উত্তরও দিচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা ধরে এই পরিস্থিতিতে রয়েছি যেখানে প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। চারদিকে মানুষের মৃত্যু হচ্ছে। দয়া করে ফোন কিংবা অন্য মাধ্যমে উত্তর দিন। এটা চূড়ান্ত হতাশার। কী বাজে দিন! স্বস্তিকার এই টুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে একজন লিখেছেন, এটা হতাশার হতে পারে কিন্তু তারাও নরকের সমান যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার উত্তরে আবার নায়িকা লেখেন, তা ঠিক কিন্তু আমরা বোঝা কমানোর চেষ্টা করছি। কোনও প্রতিক্রিয়া না ডোনর, বেড হাত থেকে চলে যাচ্ছে। এই সময়ে এগুলো অ্যারেঞ্জ করা খুব কঠিন। অবশ্য হতাশ হলেও করোনার বিরুদ্ধে নিজের ভার্চুয়াল যুদ্ধের পালা অব্যাহত রেখেছেন স্বস্তিকা। এই টুইটের প্রেক্ষিতেই একজন সাহায্য চান। তার কাছে আবার ফোন নম্বর চেয়ে টুইট করে স্বস্তিকা। আবার বেহালার গুরুদ্বারে ‘অক্সিজেন লঙ্গর সেবা’ ক্যাম্পের হদিশও দিয়েছেন টলিউড অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়রাও একইভাবে এই কাজ করে চলেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION