মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে-সারিকা

বিনোদন ডেস্ক:
বিবাহ বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী সারিকা সন্তান শাহরিশ আন্নাহকে নিয়েই পৃথিবী সাজিয়েছেন। মাঝে কিছুটা বিরতি দিলেও এখন নিয়মিত অভিনয় করছেন। গত কয়েক বছরের মধ্যে এবার ঈদে তার সর্বোচ্চসংখ্যক নাটক প্রচার হয়েছে। সবমিলিয়ে ক্যারিয়ার, সন্তান নিয়ে গুছিয়ে উঠেছেন অভিনেত্রী। ফিরেছেন ছন্দেও। এই মুহূর্তে বিয়ে, সংসার নিয়ে তিনি কী ভাবছেন সেসব নিয়েই মুখ খুললেন। সারিকা বলেন, আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে।

যখন হওয়ার তখন হবে। অভিনয়টা করে যেতে চাই এখন শুধু। আর কিছু মাথায় নিতে চাই না। ক্যারিয়ারের চাঙ্গা সময়ে অভিনয় থেকে হঠাৎ বিরতি। তারপর এখন আবার নিয়মিত কাজ করছেন। এ ব্যাপারে সারিকা তার উপলব্ধির কথাও জানিয়েছেন। তিনি বলেন, তখন ক্যারিয়ারের সব থেকে সুসময় পার করছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি। এদিকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন এই গ্ল্যামারকন্যা। বাংলাভিশনের জনপ্রিয় ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION