মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

জামিনে ছাড়া পেয়েছেন মডেল রোমানা ইসলাম

মডেল রোমানা ইসলাম

ভয়েস বিনোদন ডেস্ক:

প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চলচ্চিত্র অভিনয়শিল্পী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণা জামিনে ছাড়া পেয়েছেন। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে তিনি জামিন পান। ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র বলছে, বাদীর জিম্মায় আসামি রোমানা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১১ মার্চ রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। মামলার পরদিন রোমানা গ্রেপ্তার হন।

মামলায় রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, রোমানা ইসলামের সঙ্গে সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের ২০১৮ সালে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে রোমানা কামরুল হাসানের কাছ থেকে গাড়ি কেনার জন্য টাকা নেন। কামরুল দেশে ফিরে আসার পর ২০২০ সালে ফাঁদ পেতে রোমানা তাঁকে বিয়েও করেন। তাঁর কাছ থেকে ফ্ল্যাট কেনার টাকাও নেন। পরে চাপ দিয়ে কামরুল হাসানের কাছ থেকে তালাক নেন।

এরপর কামরুল আবার সৌদি আরবে চলে যান। সম্প্রতি কামরুল দেশে ফিরে তাঁর টাকায় কেনা গাড়ি ও ফ্ল্যাট ফেরত চান। এতে রোমানা তাঁর সহযোগীদের নিয়ে কামরুলকে হত্যার হুমকি দেন। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION