মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

আমি শাহরুখ খানের প্রেমে পড়েছি-ম্রুণাল

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। হৃতিক রোশান, জন আব্রাহাম, ফারহান আখতারসহ অনেকের সঙ্গে পর্দায় হাজির হয়েছেন। তবে ‘রোমান্স কিং’ শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চান তিনি।

‘গোস্ট স্টোরিজ’, ‘লাভ সোনিয়া’, ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। বলিউডহাঙ্গামা ডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, “আমি শাহরুখ খানের প্রেমে পড়েছি। তার সেই চার্ম রয়েছে। যদি কখনো তার সঙ্গে কাজ করার সুযোগ পাই তাহলে জানি না পারফর্ম করতে পারব নাকি শুধু তার দিকে তাকিয়ে থাকব। আমি সত্যিই শাহরুখের সঙ্গে ‘কাল হো না হো’, ‘ম্যায় হু না’, ‘বীর জারা’র মতো রোমান্টিক সিনেমাতে কাজ করতে চাই। এখন এরকম রোমান্টিক সিনেমা তৈরি হতে দেখছি না।”

ম্রুণালের ঝুলিতে বর্তমানে কয়েকটি সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘তুফান’। এছাড়া ‘জার্সি’, ‘আঁখ মিচোলি’, ‘পিপ্পা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ভারতে দক্ষিণী সিনেমার জন্য প্রস্তাব পাচ্ছেন এই অভিনেত্রী। দুলকার সালমান অভিনীত একটি তেলেগু সিনেমায় ম্রুণাল অভিনয় করবেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION