মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

কাজ কমে যাচ্ছে বিয়ের পরে কাজলের!

কাজল আগওরওয়াল

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়ে গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। দাম্পত‌্য জীবনে দারুণ সময় পার করছেন তারা।

বিয়ের পর চিত্রনায়িকাদের কাজ কমে যায়—ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ কথা বহুদিন ধরে প্রচলিত! যদিও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা আক্কিনেনিসহ অনেক অভিনেত্রীর ক্ষেত্রে তা হয়নি। কিন্তু চলচ্চিত্রে কাজল আগরওয়ালের চাহিদা অনেকটা কমে গেছে। আর এজন‌্য নিজের পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। ভারতের সংবাদমাধ‌্যম টলিউড ডটনেট এসব তথ‌্য জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের পর পারিশ্রমিক কমানোর মতো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন কাজল। আরো বেশি কাজ পেতে নিজের পারিশ্রমিক কমিয়েছেন তিনি। আগে একটি সিনেমায় যা পারিশ্রমিক নিতেন এখন তার অর্ধেক নেবেন এই অভিনেত্রী।

কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোসাগালু’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৯ মার্চ মুক্তি পায়। তার অভিনীত তামিল ভাষার দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আচার্য’, ‘পারভীন সাতাড়ু’, তামিল ভাষার ‘গোস্টি’, ‘ইন্ডিয়ান-২’, ‘প‌্যারিস প‌্যারিস’ সিনেমা। কিন্তু করোনার কারণে এখন সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION