মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘ভালোবাসা কে না চায়?’

বিনোদন ডেস্ক:

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন তিনি।

একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে কথোপকথন আকারে লিখেছেন, ‘কেমন আছেন? কি খবর? দিনকাল কেমন কাটছে?’

এরপর নিজের মত প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘সাধারণত এই মেসেজগুলো আমরা পেয়ে থাকি। আমরা উত্তর দিই, হ্যাঁ, আমি ভালো আছি। যদিও হয়তো অনেক সময় আমরা থাকি না, আমাদের সংগ্রাম করতে হয়, হয়তো কঠিন সময় পার করছি। কারণ সাধারণত মানুষ আপনার কথা শুনতে চায় না। সাধারণত মানুষ মনে করেন মানসিক স্বাস্থ্যের বিষয়টি বাস্তবে নেই, অথবা সমাজ আমাদের এটি বিশ্বাস করতে বাধ্য করে।

কিন্তু আপনি কখনো জিজ্ঞাসা করেছেন, কেন? কখনো কি সেই মানুষটাকে জিজ্ঞাসা করেছেন, যদি ভালো না থাকি তাহলে আপনি কি আমার যত্ন নিবেন অথবা কথা শুনবেন? করবেন কি?

মানসিক স্বাস্থ্য সচেতনতার এই মাসে বলতে চাই, আমরা এই বিষয়ে একসঙ্গে আছি এবং সবাইকে বলতে চাই, এ ধরনের মানুষ রয়েছেন। আপনি মানুন আর নাই মানুন এই সমস্যাগুলো বাস্তব এবং এ সমস্যার মানুষগুলো আছেন। শুনুন এবং আপনাকে বিশ্ববাসীর প্রয়োজন। ভালোবাসা কে না চায়? আমরা সবাই চাই তাই না? সবাইকে ভালোবাসা।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION