মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘মহানগর’ এ মম’র নয়া অভিজ্ঞতা

জাকিয়া বারী মম

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। চ্যালেঞ্জিং সব চরিত্র করে দর্শকদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব দুনিয়া কিংবা সিনেমা পর্দায় এসেও নিজের জাত চিনিয়েছেন। সবশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। সেই ধারাবাহিকতায় মম এবার ওটিটি প্ল্যাটফরম হইচইয়ের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করেছেন। নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় এ সিরিজের অভিনয়শিল্পী হিসেবে মোশাররফ করিম ও শ্যামল মওলার নাম আগেই ঘোষণা করেছে হইচই। সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন মম। এ অভিনেত্রী বলেন, এই সিরিজে কাজ করতে গিয়ে সত্যিই আমার নয়া অভিজ্ঞতা হয়েছে।

নিপুণ ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, উনি সুনিপুণ একজন পরিচালক। ‘মহানগর’-এর আগে ভারতীয় প্রতিষ্ঠান হইচই বাংলাদেশে যাত্রা শুরুর দিকে পাঁচফোড়ন সিরিজে তৌকীর আহমেদের নির্মাণে দেখা গেছে মমকে। সম্প্রতি জিফাইভের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ মিনা চরিত্রে অভিনয় করেও দর্শকমহলে প্রশংসিত হয়েছেন মম। কাজ করেছেন আরেক ওয়েব সিরিজ ‘বিলাপ’-এ। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন মম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION