রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

যেভাবে কমবে রাতে ঘন ঘন প্রস্রাব

স্বাস্থ্য ডেস্ক:

রাতে গভীর ঘুমের মধ্যে যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তবে তা অত্যন্ত বিরক্তিকর। ইতোমধ্যে নিশ্চয়ই রাতে প্রস্রাব করা এড়ানোর জন্য যতটা সম্ভব চেষ্টাও করেছেন। কোনওভাবেই কাজ হচ্ছে না। কয়েকটি টিপস ব্যবহার করে দেখুন, ঘুমের মধ্যে টয়লেটে যাওয়ার প্রবণতা থেকে মুক্তি পেতে পারেন।

এই প্রবণতাটি পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে প্রায়শই দেখা যায়। বয়সও ভূমিকা রাখে। রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার পেছনে অসংখ্য কারণ থাকতে পারে। বিছানায় যাওয়ার আগে বেশি খাওয়া বা পান করা, অ্যান্টিডিউরেটিক হরমোনে (এডিএইচ) ব্যাহত হওয়া, কিডনির জটিলতা, মূত্রাশয়ের রোগ, পুরুষদের প্রোস্টেট সমস্যা, কিছু ওষুধের কারণেও হতে পারে। তাই নিজেই কিছু বিষয়ে নজর রাখুন_

  • রাত ৮টার পরে কিছু পান করবেন না।
  • সারাদিন পানি খাবেন। প্রস্রাবও দিনেই হয়ে যাবে। এতে কোনও সমস্যা হবে না।
  • ক্যাফিন ও অ্যালকোহল সেবন বন্ধ করুন।
  • ঘুমের সময় পায়ের নিচে বালিশ রাখুন।
  • বিছানায় যাবার আগে হালকা খাবার খাবেন। যা সহজেই হজম হবে।
  • খুব বেশি সমস্যা হলে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION