শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকা সহ আটক ১

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে অভিযান চালিয়ে ৫৭ ভরি ওজনের স্বর্ণের ৪টি বার, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকাসহ নুরুল আলম নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।
 মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং দক্ষিণ ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা, স্বর্ণ, টাকাসহ তাকে আটক করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
র‍্যাব অধিনায়ক জানান, আটক ইয়াবা কারবারী নুরুল আলম সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে আগেও ইয়াবা কারবারের মামলা রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION