মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং দক্ষিণ ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা, স্বর্ণ, টাকাসহ তাকে আটক করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, আটক ইয়াবা কারবারী নুরুল আলম সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে আগেও ইয়াবা কারবারের মামলা রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।