বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

হঠা‍ৎ কোটিপতি,কিভাবে

আন্তর্জাতিক ডেস্ক:
আমরা জানি অর্থ সুখ বয়ে আনে। কিন্তু ভাবুন তো এই অর্থ যদি আবার অনর্থের কারণ হয় তাহলে কেমন হয়? ফ্লোরিডার এক মহিলা ব্যাংকে গিয়েছিলেন অ্যাকাউন্ট থেকে ২০ ডলার তুলতে, ব্যালেন্স চেক করার সময় তার চোখ কপালে উঠে যায়। একি! অজানা কারণে তাঁর অ্যাকাউন্টে চলে এসেছে ৯৯৯,৯৮৫,৮৫৫.৯৪ ডলার (টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৮ হাজার ৫শ’ কোটি)। একসঙ্গে এত টাকা কী করে তাঁর অ্যাকাউন্টে এলো তা ভেবেই পাচ্ছেন না। ট্যাম্পার লারগোর বাসিন্দা জুলিয়া ইয়োনোস্কি শনিবার এটিএমে যাওয়ার পর বুঝতে পেরেছিলেন তিনি আমেরিকার ৬১৫তম ধনী ব্যক্তির খেতাবটা অনায়াসেই অর্জন করে ফেলেছেন। তবে, জুলিয়া বারবার জানিয়েছেন তিনি তাঁর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ওই টাকা তাঁর আসল মালিককে ফিরিয়ে দিতে চান। কিন্তু সেই সঙ্গে এটাও জানিয়েছেন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও এখন কেউ তাঁর ফোন ধরছে না। WFLA নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জুলিয়া জানান, ‘প্রথমে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। এত টাকা অ্যাকাউন্টে এলো কী করে? আমি জানি বেশির ভাগ লোকেরা ভাবেন যে তারা লটারি জিতেছেন, তবে আমি এখন আর ভীত হই।

আমি তো কেবল ২০ ডলারই তুলতে গিয়েছিলাম।’ টাকা তুলে ব্যালেন্স চেক না করলে হয়তো জুলিয়া জানতেই পারতেন না আর মাত্র কয়েক হাজার টাকার জন্য বিলিয়নেয়ার খেতাবটা তাঁর হাতছাড়া হয়ে গেল। তবে এই টাকা তিনি খরচ করতে চান না, কারণ এটি তাঁর টাকা নয়। সাইবার অপরাধের জাল যেভাবে ছড়িয়ে পড়েছে সেই কথা মনে করে এখন আশঙ্কাতেই রয়েছেন জুলিয়া। তাই যত দ্রুত সম্ভব নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই অর্থ-অনর্থের দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে চান জুলিয়া ইয়োনোস্কি।সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION