শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

সম্পর্ক পাকাপোক্ত করার জন্য বিয়ে জরুরি নয়: সুস্মিতা

বিনোদন ডেস্ক:

প্রেমিক রহমান শোলের সঙ্গে বেশ সুন্দর সময় পার করছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এরই মধ্যে তাদের প্রেম বেশ চর্চিত হয়েছে। সুস্মিতা ও রহমান এরই মধ্যে কয়েকবার একসঙ্গে ছুটি কাটিয়েছেন দেশ-বিদেশের একাধিক স্পটে। শুধু তাই নয়, একসঙ্গে থাকছেনও তারা। সুস্মিতার পাশাপাশি তার দত্তক নেয়া সন্তানদেরও আপন করে নিয়েছেন রহমান।

জিম, সুইমিং, সাইক্লিং থেকে শুরু করে সবকিছুই একসঙ্গে করতে ভালোবাসেন এই প্রেমিক যুগল। তবে সম্পর্কটাকে পাকাপোক্ত করার জন্য বিয়ে জরুরি নয় বলেও মনে করেন সুস্মিতা। তিনি বলেন, আমার ও রহমানের কাছে বিয়েটা জরুরি নয়।

জরুরি একজন আরেকজনকে বিশ্বাস করা। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না। দুজন দুজনের আনন্দে হাসি ও দুঃখে কষ্ট পাই। এটাই কি বেশি নয় একটা সম্পর্ক টিকিয়ে রাখতে। বিয়ে তো যেকোনো সময়ই করা যায়। কিন্তু আমি বলতে চাই বিয়ে ছাড়াও ভালোবাসার মানুষ একে অপরের হাত ধরে থাকতে পারে। একে অপরের হয়ে থাকতে হলে বিয়ে গুরুত্বপূর্ণ নয়। সে কারণেই এখনই আমরা বিয়ের সিদ্ধান্ত নেইনি।

এ বিষয়ে চিন্তাই আসেনি আমাদের। তবে আমরা করোনা-পরবর্তী সময়ে ইচ্ছে হলে বিয়ে করবো, অথবা সারা জীবনই এভাবেই থেকে যাবো। যার জীবন সিদ্ধান্তও তার। চাপিয়ে দেয়া কোনো কিছুতে আমি বিশ্বাসী নই। এদিকে সুস্মিতার ক’দিন আগেই ওয়েব প্ল্যাটফরমে অভিষেক হয়েছে। ‘আরইয়া’ শীর্ষক এ ওয়েব সিরিজে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় সিজনের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এ তারকা। সুস্মিতা বলেন, আমি মনে করি ওয়েব প্ল্যাটফরমে যেসব কনটেন্ট ছাড়া হয় সেগুলো নির্মাতারা নিজের পূর্ণ মেধা দিয়ে বানাতে পারেন।

সেই সুযোগ এখানে রয়েছে। গল্পকে প্রাধান্য দেয়া যায় এখানে। তাই আমি আরো বেশি আগ্রহী হয়ে উঠছি ওয়েব প্ল্যাটফরম নিয়ে। দ্রুতই ‘আরইয়া’র দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করবো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION