বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক কর্মী

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কাছে হেরে গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্বপালন করা সাবেক পরিচারক উইলসন রুজভেল্ট জেরমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউসের পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন তিনি।

পরে কাজ করেছেন দারোয়ান হিসিবেও।
এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জেরমানকে পরিচারক পদে পদোন্নতি দেন।

এর কয়েকদশক পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন। মিশেলের আত্মজীবনী বই ‘বিকামিং’-এ জেরমানের একটি ছবিও রয়েছে।

জেরমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিশেল। জানিয়েছেন, তার মতো একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে তাদের পরিবার ভাগ্যবান।

“আমাদেরসহ হোয়াইট হাউসে ফার্স্ট ফ্যামিলিগুলোকে দশকের পর দশক অসাধারণ সেবা ও যত্ন দিয়ে সহযোগিতা করেছেন তিনি। ”

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION