বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

হাইতির প্রেসিডেন্ট নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইজ। বুধবার দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সশস্ত্র একটি দল মাঝরাতে প্রেসিডেন্ট জোভেনালের বাড়িতে হামলা চালায়। এসময় তাকে ও তার স্ত্রীকে টার্গেট করে গুলি করে তারা। এতে প্রেসিডেন্ট মোইজ নিহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন তার স্ত্রী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই হত্যাকাণ্ডকে ‘অমানবিক ও বর্বর’ বলে আখ্যায়িত করেছেন হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় এ দরিদ্র দেশটিতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছিল। রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছিল দেশটি। দেশটিতে বাড়ছে মানবিক সংকট ও খাদ্য ঘাটতি। যে কোনো সময়ে সেখানে বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিবৃতিতে জোসেফ বলেন, ধারাবাহিকতা বজায় রাখতে ও দেশকে রক্ষা করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যদিও রয়টার্স জানিয়েছে, রাজধানীসহ দেশজুড়ে সশস্ত্র দলগুলোর মধ্যে সংঘাত বেড়েই চলেছে। দেশটিতে দারিদ্রতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এসব সংঘাত আরো বাড়ছে। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোইজের বিরুদ্ধে একাধিক বড় বিক্ষোভ সংগঠিত হয়েছে। তিনি ক্রমাগত স্বৈরশাসক হয়ে উঠছিলেন বলে অভিযোগ রয়েছে বিরোধী দলগুলোর। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION