শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
রামুতে ব্রাজিল দলের ভক্ত মো: কামাল (২০) বলেছেন আমি খেলার জন্য বিষপান করিনি। আমার ব্যক্তিগত বিষয়ে বিষ পান করেছি। এটি ‘গুজব’। আমি এখন সুস্থ রয়েছি। কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন মো: আব্দুর রহমান বলেছেন, সকালে মো: কামাল নামে এক যুবককে বিষ পান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তবে কি কারণে বিষপান করেছে সেটা আমার জানা নেই।
রবিবার (১১জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল খেলা ছিল। এতে ব্রাজিল ও আর্জেন্টিনাদল অংশ নেয়। উক্ত খেলায় ব্রাজিলের হার সইতে না পেরে মো. কামাল (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করার খবর ছড়িয়ে পড়ে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুস্থ হয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি সত্য নয় বলে জানান।
কামাল জানান, ‘খেলার বিষয়ে আমার কোন আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে আমি ব্রাজিলের কারনে বিষ পান করেছি। এটি সত্য নয়, এটি গুজব। আমি এখন সুস্থ আছি।’।
ভয়েস/আআ