শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

রামুতে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারি সেই ব্রাজিল ভক্ত বলেছেন এটি ‘গুজব’

বিশেষ প্রতিবেদক:

রামুতে ব্রাজিল দলের ভক্ত মো: কামাল (২০) বলেছেন আমি খেলার জন্য বিষপান করিনি। আমার ব্যক্তিগত বিষয়ে বিষ পান করেছি। এটি ‘গুজব’। আমি এখন সুস্থ রয়েছি। কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন মো: আব্দুর রহমান বলেছেন, সকালে মো: কামাল নামে এক যুবককে বিষ পান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তবে কি কারণে বিষপান করেছে সেটা আমার জানা নেই।

রবিবার (১১জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল খেলা ছিল। এতে ব্রাজিল ও আর্জেন্টিনাদল অংশ নেয়।  উক্ত খেলায় ব্রাজিলের হার সইতে না পেরে মো. কামাল (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করার খবর ছড়িয়ে পড়ে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুস্থ হয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি সত্য নয় বলে জানান।

কামাল জানান, ‘খেলার বিষয়ে আমার কোন আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে আমি ব্রাজিলের কারনে বিষ পান করেছি। এটি সত্য নয়, এটি গুজব। আমি এখন সুস্থ আছি।’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION