শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

কিছু মানুষের কাছে সম্পর্ক মানে ভিডিও গেম, শ্রাবন্তীকে খোঁচা রোশানের

বিনোদন ডেস্ক:
খাতায় কলমে বিচ্ছেদ না হলেও তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ অনেকদিনই হল। এই পরিস্থিতিতে রোশান আদালতে ফের শ্রাবন্তীর সঙ্গে থাকতে চেয়ে আবেদন করলেও অভিনেত্রী যে আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি নন, তা সাফ জানিয়ে দিয়েছেন। নিত্যদিনই শ্রাবন্তী ও রোশানকে নাম না করে ইনস্টাস্টোরিতে একে অপরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। রোশান ফের একবার ইনস্টাস্টোরিতে সম্পর্ক প্রসঙ্গে লেখেন, কিছু মানুষের কাছে সম্পর্ক মানে ভিডিও গেম। তারা খেলে, যখন একঘেঁয়ে হয়ে যায়, তখন তারা ঠকায়। রোশান এখানে নির্দিষ্ট কারোর নাম না নিলেও নেটিজেনদের দাবি, তিনি শ্রাবন্তীকেই খোঁচা দিয়েই এই পোস্ট করেছেন। অন্যদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নন শ্রাবন্তীও। তিনিও পাল্টা ইনস্টাস্টোরিতে লেখেন, তার হৃদয় অনেক বড়, তিনি ক্ষমা করতে জানেন।

কোনও মানুষকে নিয়ে হাল ছেড়ে দিতে চান না। মানুষের মধ্যে ভালো সত্ত্বাকে সে ভালোবাসতে জানে। তবে অনেকটা পথ একসঙ্গে হাঁটার পর কেউ যদি হৃদয় জ্বালিয়ে দেয়, তখন তাকে ছেড়ে দিতেই হয়। এদিকে রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের মাঝেই টলিপাড়ায় গুঞ্জন শ্রাবন্তী নাকি ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন। যদিও এবিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION