মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

মাধ্যম যাই হোক, বুঝেশুনে কাজ করতে চাই

বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক:
করোনার কারণে প্রেক্ষাগৃহে তালা। নতুন ছবি মুক্তি দিয়ে হলে চালানোর অবস্থা এখন নেই। তাই বলে বিনোদন মাধ্যম তো একেবারে থেমে থাকতে পারে না। বিকল্প হিসেবে ওটিটিতে ভরসা রাখছেন অনেকেই। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও ওটিটির কাজ নিয়ে বেশ ইতিবাচক। ইতিমধ্যে এ মাধ্যমে কাজ করা এ নায়িকা মাধ্যমটি নিয়ে তার পরিকল্পনার কথা জানালেন। বললেন, মাধ্যম যেটাই হোক। একটু বুঝেশুনে কাজ করতে চাই।

যেটা আমি ক্যারিয়ারের শুরু থেকেই করে আসছি। অনেক কাজের প্রস্তাবই পাচ্ছি। সেখান থেকে যেটা দর্শকদের পছন্দ হতে পারে বা আমার সঙ্গে যায় এমন ধরনের কাজের সঙ্গেই যুক্ত হতে চাই। এদিকে মিমের হাতে রয়েছে ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমা। একদিন শুটিংয়ের পর লকডাউনের কারণে সিনেমাটির শুটিং স্থগিত রয়েছে। বর্তমানে বাসাতেই রয়েছেন মিম। কীভাবে সময় কাটছে জানতে চাইলে বললেন, এখন ওয়ার্ক আউট করছি। সিনেমা দেখি। আর ঘরের অন্যান্য কাজ করছি। এভাবেই সময় চলে যাচ্ছে। করোনার এই কঠিন সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন এই নায়িকা। মিম বলেন, করোনা তো এখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমরা সবাই কিন্তু সব জানি। পাঠ্যবইয়ের মতো মুখস্থ হয়ে গেছে সবার কী কী করতে হবে। তবে সচেতন হয়নি বলেই কিন্তু করোনাটা বাড়ছে। মানুষজনকে বলবো আমরা শুরুর দিকে যেভাবে মেইনটেইন করেছি সেভাবেই যেন এখনো করি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION