মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

এই সময়টা আসলেই অনেক কঠিন -অধরা খান

অধরা খান,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:
চলতি প্রজন্মের গ্ল্যামারাস নায়িকা অধরা খান। গত ঈদের পর পরই সিনেমার শুটিং করার কথা থাকলেও সেটা করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। এ নায়িকার বেশ কয়েকটি ছবি এখন আটকে আছে। এদিকে গত ঈদের আগেই শেষ হয়েছে তার অভিনীত ও সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ ছবির কাজ। এর বাইরে অপূর্ব-রানা পরিচালিত ‘উন্মাদ’ ছবির কাজও শেষ করেছেন অনেকখানি। এ ছবিতে অধরা অভিনয় করছেন রোশানের বিপরীতে। অন্যদিকে একই পরিচালক যুগলের ‘গিভ এন্ড টেক’ এ বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় শুরু করেন অধরা। তবে এখন ছবিটির কাজ করোনার কারণে আটকে আছে।

আটকে আছে গত বছর শুরু হওয়া অধরার ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ ছবির কাজও। সব মিলিয়ে কি অবস্থা? দিনকাল কেমন চলছে? এ নায়িকা বলেন, ভালো আছি। সুস্থ আছি। এই সময়ে নিরাপদে থাকার চেষ্টা করছি। বেশ কিছু ছবির কাজ তো আটকে আছে? অধরা বলেন, পুরো ইন্ডাস্ট্রির বড় বাজেটের ভালো ভালো ছবি আটকে আছে। কিছু ছবি প্রস্তুত থাকা সত্ত্বেও মুক্তি দেয়া যাচ্ছে না করোনা পরিস্থিতির কারণে। অনেক ছবির শুটিং আটকে আছে। সিনেমার কাজ আসলে বড় আয়োজনে করতে হয়। সে কারণে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা যায় না। আমারও কয়েকটি ছবিই আটকে আছে। করোনা পরিস্থিতিও ঠিক হচ্ছে না। কবে ঠিক হবে সেটাও অনিশ্চিত। সময়টাই তো কঠিন! অধরা বিষয়টি নিয়ে বলেন, আসলেই চলতি সময়টা কঠিন। এই সময়ে অনেক কাজ করা যেত। নিজেদের প্রমাণের সুযোগ পেতাম। কিন্তু দেড় বছরের বেশি সময় এভাবেই চলে গেলো৷ কিছু করার নেই। সারা বিশ্বের মানুষের একই অবস্থা। এই সময়ে সচেতন থাকার বিকল্প নেই। সুস্থ থাকলে অনেক কাজ করা যাবে। এখন সময়টা কিভাবে কাটছে? এ নায়িকা বলেন, শরীরচর্চা করছি। বই পড়ছি, সিনেমা দেখছি। পরিবারকে সময় দিচ্ছি। হাতে থাকা সিনেমাগুলোর প্রস্তুতি নিচ্ছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION