মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ঐশ্বরিয়া ফলো করেন শুধুই ১ জনকে, কে তিনি?

বিনোদন ডেস্ক:

রূপের জাদুতে তিনি জয় করেছিলেন বিশ্ব। ১৯৯৪ সালে হয়েছিলেন বিশ্ব সুন্দরী। এরপর বলিউডে নাম লিখিয়ে জায়গা করে নেন প্রথম সারিতে। এখনো তার রূপ-লাবণ্য আর অভিনয়ের দ্যুতি সমান উজ্জ্বল। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন।

অন্যসব তারকার মতো তিনিও ইনস্টাগ্রামে নিয়মিত। ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নেন। তবে অন্যদের চেয়ে অনেকটা পরেই সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছিলেন তিনি।

২০১৮ সালের মার্চে ইনস্টা অ্যাকাউন্ট খোলেন ঐশ্বরিয়া। ইতোমধ্যে সেখানে অনুসারীর সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। যারা প্রতিনিয়ত তার ছবিতে প্রতিক্রিয়া জানান।

অন্যদিকে ঐশ্বরিয়া মাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করেন ইনস্টাগ্রামে। তিনি আর কেউ নন, তার স্বামী অভিষেক বচ্চন। তাকে ছাড়া আর কাউকেই অনুসরণ করেন না অ্যাশ। এমনকি কোনো বলিউড তারকাকেও না।

প্রসঙ্গত অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার প্রথম আলাপ হয় সুইজারল্যান্ডে। ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার শুটিংয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয় ২০০৬ সালের ‘ধুম ২’ সিনেমায় কাজের সময়। এক বছর প্রেম করার পর ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক-অ্যাশ। ২০১১ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরাধ্য।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION