মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

কেউ খবর রাখেনা- আফজাল শরীফ

বিনোদন ডেস্ক:

দীর্ঘ সময় যাবত মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা আফজাল শরীফ। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর এই শিল্পীকে চিকিৎসা সহায়তায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এখন কেমন আছেন? আফজাল শরীফ বলেন, আগের মতোই আছি। মেডিসিনের উপর চলছে।

করোনার এই সময়ে কীভাবে দিনগুলো পার করছেন? এ অভিনেতা বলেন, বাসাতেই বেশিরভাগ সময় কাটে। বন্দী জীবন। সর্বশেষ কোন সিনেমার শুটিং করেছিলেন। মনে আছে?

উত্তরে আফজাল শরীফ বলেন, সম্ভবত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি করেছি৷ অনেক দিন ধরেই অভিনয়ের বাইরে আছি।

দেড় বছরের মতো হবে। ব্যথার কারণে আপনি তো বেশিক্ষণ দাড়িয়ে থাকতে পারেন না। অসুস্থতাই কি এই বিরতির কারণ? আফজাল শরীফ বলেন, শুধু অসুস্থতা না। আসলে এখন তেমন কোনো সিনেমার শুটিং হচ্ছে না। ফাঁকে ফাঁকে দুই-একটা সিনেমার শুটিং করেন কেউ কেউ। আর আগে অনেক মানুষ যেতো সিনেমা হলে। এখন তো হলের অবস্থা খুব খারাপ। আসলে করোনা মহামারী সবকিছু ওলট-পালট করে দিয়েছে।

অভিনয়টাকে মিস করেন কী? এ অভিনেতা বলেন, তা তো করিই। অভিনয়ের পোকা ছিলাম। এখনও আছি। হলে যখন সিনেমা মুক্তি পেত আনন্দের কোনো শেষ থাকতো না। নিজের অভিনয় নিজে দেখে ভুল ধরার চেষ্টা করতাম। কোন জায়গায় একটু অন্যরকম করলে ভালো হতো সেটা খেয়াল করতাম।

চলচ্চিত্রের সহকর্মীরা আপনার খোঁজ খবর নেন। তাদের সঙ্গে যোগাযোগ আছে? আফজাল শরীফ সাফ বলেন, না। আমার খোঁজ কেউ নেয় না। আমাদের শিল্পীদের একটা সমিতি আছে। সেখান থেকেও খোঁজ নেয়া হয় না। অসুস্থ হওয়ার পর প্রথমদিকে দুই-একজন ফোন করতো। এখন আর করে না। ক্যারিয়ার নিয়ে কোনো স্বপ্ন আছে যেটা পূরণ হয়নি? আফজাল শরীফ বলেন, হ্যাঁ, আছে। নিদের্শনা দিতে চাই। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কাজটি করবো। প্রথমে নাটক নির্দেশনায় যাবো। তারপর চলচ্চিত্র। এমনই চিন্তা ভাবনা করেছি।

উল্লেখ্য, ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত ‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে আফজাল শরীফ ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় করেন৷ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেতা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION